Wednesday | 10 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 10 June 2026 | Epaper
BREAKING: পাওয়ার কার লাইনচ্যুত: ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ      বিশ্ব বাজারে স্বর্ণের দামে ধসের প্রভাব বাংলাদেশে      ফের ইরানের ওপর আমেরিকার হামলা শুরু      ইসলামী ব্যাংক বিএনপির হাতে শতভাগ নিরাপদ: অর্থমন্ত্রী      ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়বে: বিরোধীদলীয় নেতা      ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ      সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত      

আ'লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে

প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ২:২০ পিএম   (ভিজিট : ৪৬)

ফাইল ছবি

জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬ পাশ হয়েছে। এর ফলে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই বহাল থাকছে।

বুধবার বেলা সোয়া ১২টার দিকে জাতীয় সংসদে বিলটি কণ্ঠভোটে পাস হয়। এর মধ্য দিয়ে পূর্বে জারি করা নিষেধাজ্ঞা আইনগত ভিত্তি পেল।

এর আগে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল।

অন্তর্বর্তী সরকারের সময়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে অধ্যাদেশ জারি করা হয়েছিল সেটি সংশোধিত আকারে সংসদে পাশের জন্য সুপারিশ করে বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটি।

বিশ্লেষকদের মতে, কমিটির সুপারিশ অনুযায়ী অধ্যাদেশটি সংসদে আইন আকারে পাশ হলে এরপর আওয়ামী লীগের যেকোনো কার্যক্রম শুধু নিষিদ্ধই নয়, বরং দলটির সব নেতাকর্মীদেরও বিচারের আওতায় আনা যাবে।

এমএ


সম্পর্কিত   বিষয়:  আ লীগ  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close