ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:৪৮ পিএম
X
Advertisement

মুন্সীগঞ্জ পৌরসভার মুন্সীরহাট বাজারে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন এই পশু জবাইখানার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত মানু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এম. এ. জলিল এবং মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম প্রমুখ।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব।

উদ্বোধন শেষে জবাইখানার কার্যক্রমের একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে একটি গরু আধুনিক ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে জবাই, চামড়া ছাড়ানো এবং সম্পূর্ণ প্রক্রিয়াজাত করা হয়, তা উপস্থিত অতিথিদের সামনে প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক এই পশু জবাইখানার মাধ্যমে স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই, মাংসের মান নিয়ন্ত্রণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে। এর ফলে জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ মাংস সরবরাহ এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই উদ্যোগ। পাশাপাশি পৌর এলাকার নাগরিকরা আরও স্বাস্থ্যসম্মত ও মানসম্মত সেবা পাবেন বলে আশা প্রকাশ করা হয়।

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement