Wednesday | 10 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 10 June 2026 | Epaper
BREAKING: ফের ইরানের ওপর আমেরিকার হামলা শুরু      ইসলামী ব্যাংক বিএনপির হাতে শতভাগ নিরাপদ: অর্থমন্ত্রী      ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়বে: বিরোধীদলীয় নেতা      ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ      সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত      নওগাঁ সীমান্তে উত্তেজনা, দুশ্চিন্তায় সীমান্তবাসী      বারবার উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রধানমন্ত্রীর      

ফের ইরানের ওপর আমেরিকার হামলা শুরু

প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৮:২৩ এএম   (ভিজিট : ১৯)

আবারও ইরানের ওপর তারা হামলা শুরু করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এ হামলা ‘আত্মরক্ষার্থে’ করা হচ্ছে বলে জানিয়েছে সেন্টকম।

মঙ্গলবার আল জাজিরা তাদের এক প্রতিবেদনে উল্লেখ করে, সেন্টকম আরও জানিয়েছে, সোমবার মার্কিন সেনাবাহিনীর একটি এএইচ-৬৪ আক্রমণাত্মক হেলিকপ্টার হারানোর জবাব হিসেবে তারা এ হামলা চালাচ্ছে।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমার মনে হয় জবাব দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তারা আমাদের একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে, এখন আমরা যা বলি তা করে দেখাচ্ছি।

মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে তিনি বলেন, আমি আরও মনে করি জবাব এটার মতো কঠোর ও শক্তিশালী হওয়া উচিত।

এদিকে সেন্টকমের এ ঘোষণার পর পরই ইরানের বার্তা সংস্থা ফার্স দেশটির হরমোজগান প্রদেশের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের তথ্য দিয়েছে।

সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানায়, এ সময় প্রদেশটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল।

মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন অনুযায়ী সোমবার হরমুজ প্রণালির কাছে মার্কিন সেনাবাহিনীর একটি এএইচ-৬৪ আক্রমণাত্মক হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

এমএ




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close