ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হরমুজ প্রণালীর কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৬:০০ পিএম
X
Advertisement

ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, অ্যাপাচি হেলিকপ্টারটি গুলি করে ভূপাতিত করা হয়েছে, নাকি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনার শিকার হয়েছে—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ট্রাম্পও দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানাননি। তবে তিনি বলেছেন, এ বিষয়ে পরে আরও তথ্য প্রকাশ করা হবে।

মঙ্গলবার নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, হেলিকপ্টারটিতে থাকা দুই পাইলটই নিরাপদ ও অক্ষত আছেন। এ ঘটনায় কেউ আহত হননি।

দ্য নিউইয়র্ক টাইমস-এর বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ মোকাবিলার প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) অ্যাপাচি হেলিকপ্টারের পাশাপাশি যুদ্ধবিমান ও ড্রোন মোতায়েন করে আসছে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম কোনো অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটল। এর আগে ইরান ৩০টি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, অ্যাপাচি হেলিকপ্টারগুলো সাধারণত নজরদারি ও টহল কার্যক্রমে ব্যবহৃত হয়। তবে সেন্টকমের আক্রমণাত্মক কৌশলের অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে এগুলোকে ইরানের অভ্যন্তরেও পরিচালনা করা হচ্ছিল।

এদিকে, গত রোববার সেন্টকম দাবি করে যে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের জন্য হুমকি হয়ে ওঠা ইরানের দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। একই সঙ্গে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানি আগ্রাসন মোকাবিলায় তারা প্রতিরক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement