ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইরানে হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছিলাম: ট্রাম্প
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:২২ এএম আপডেট: ০৯.০৬.২০২৬ ১:৫০ পিএম
X
Advertisement

ইরানে ফের হামলা চালানোর পরিণতির বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানান, তিনি বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করে দিয়েছিলেন যে ইসরায়েল যদি আবার ইরানে হামলা চালায়, তাহলে দেশটি যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে।

সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের বরাতে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প বলেন- আমি বলেছিলাম, বিবি (নেতানিয়াহু), তোমাকে সতর্ক থাকতে হবে। নাহলে শিগগির তুমি একা হয়ে যাবে।

রোববার সকালে বৈরুতে ইসরায়েলের হামলার পর এর জবাবে রাতে ইরান উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর রাতেই এক ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানান।

এ বিষয়ে অ্যাক্সিওসকে ট্রাম্প বলেন, ইরান আমাদের ফোন করে জানিয়েছে যে তারা আর কোনো হামলা করবে না। তারা আমাদের অনুরোধ করেছে যেন আমরা ইসরায়েলকে বলি, তারাও আর কোনো হামলা না চালায়।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement