এক প্রাইভেটকার চালককে মারধরের ঘটনায় পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদকে কারণা দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নির্দেশে দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ জারি করেন।
নোটিশে সংগঠনিক শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে আগামী ২৪ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখা প্রদানের নির্দেশ দেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, প্রাইভেটকার চালকের গায়ে হাত তোলার অপরাধে উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদকে সংগঠন থেকে বহিস্কার করা হতে পারে। এর আগে বিয়ের তথ্য গোপন করে ফাহাদ ছাত্রদলের সভাপতির পদ বাগিয়ে নেন বলে অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত মঙ্গলবার দুপুরে বাউফল সরকারি গোরস্থানের সামনে ছাত্রদল নেতা ফাহাদ প্রাইভেটকারচালক শাহিনকে নিজ হাতে মারধর করেন। বিষয়টি এলাকায় টক অব টাউনে পরিণত হয়।
এএস/এমএ