ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:৪৫ পিএম
X

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) এবং যুবদল নেতা মো. মাসুম বিল্লাহ (২৭) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল কাদির জিলানী ও মো. মাসুম বিল্লাহ একটি মোটরসাইকেলে করে দশপাইপ এলাকায় একটি নতুন কয়েল ফ্যাক্টরির উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে একই দিকে চলমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী ট্রাককে ওভারটেক করার চেষ্টা করলে মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা বালুর স্তূপে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপ করে পড়ে যায়। এ সময় তারা ট্রাকের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহত মো. মাসুম বিল্লাহ (২৭) পটুয়াখালীর দশমিনা উপজেলার চাঁদপুরা গ্রামের বাসিন্দা। তিনি বাদশা মিয়ার ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার শিবু মার্কেট এলাকায় বসবাস করতেন। তিনি স্থানীয়ভাবে যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি একটি কয়েল ফ্যাক্টরির মালিক এবং কাঁচা তরকারির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

অপরদিকে নিহত আব্দুল কাদির জিলানী (২৬) চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মুক্তিকান্দি গ্রামের বাসিন্দা। তিনি নান্নু খন্দকার ও মাফুজা আক্তারের ছেলে। বর্তমানে তিনি ফতুল্লার দেলপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝