ফেনীর পরশুরামে চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় শাড়ি ও কাপড়ের বড় একটি চালান জব্দ করেছে বিজিবি। কবি শামসুন্নাহার মাহমুদ বালিকা বিদ্যালয়সংলগ্ন একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকে চোরাকারবারীদের গতিবিধি অনুসরণ করছিল বিজিবির একটি দল। একপর্যায়ে তথ্য আসে, সীমান্তপথে অবৈধভাবে ভারতীয় শাড়ি ও কাপড় এনে ফেনীতে নেওয়ার উদ্দেশ্যে ওই বাড়িতে মজুদ করা হয়েছে।
পরে সকালে পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর সহযোগিতা নেওয়া হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা ওই বাড়িতে অভিযান চালান।
অভিযানকালে বাড়িটি থেকে প্রায় ১০ থেকে ১২ বস্তা ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ করা হয়।
আইএইচ/আরএন