চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারো আউলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল আজিজ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার গভীর রাতে হাফিজ জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আঁটিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, দুর্ঘটনায় আহত হয়ে সড়কের পাশে পড়ে ছিলেন আব্দুল আজিজ। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়।
দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
এফএস