ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ উদ্ধার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বরিশাল নগরীর নতুনবাজার এলাকায় ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া নবজাতকদের একজন ছেলে ও অন্যজন মেয়ে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নতুনবাজার ফরেস্ট অফিসের সামনের ময়লার স্তূপ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

 জানা গেছে, রাতে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ওই এলাকায় ময়লা অপসারণের কাজ করছিলেন। ময়লা সরানোর একপর্যায়ে তারা স্তূপের মধ্যে দুই নবজাতকের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি থানা-পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

 বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 তিনি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে কে বা কারা নবজাতক দুটির মরদেহ সেখানে ফেলে গেছে, তা জানা যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। নবজাতক দুটির পরিচয় এবং তাদের মরদেহ ময়লার স্তূপে ফেলে যাওয়ার কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

  এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement