Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

করোনাভাইরাসে প্রতি মিনিটে মারা যাচ্ছে ৪ জন

প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২০, ১২:৩৬ এএম   (ভিজিট : ৩৮৭)
প্রাণঘাতি করোনাভাইরাসে বিশ্ব প্রতি মিনিটে গড়ে ৪ জনের মৃত্যু হয়েছে।  

ওয়ার্ল্ডমিটারের তথ্য বিশ্লেষণ করে রোববার (২৯ মার্চ) দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সংখ্যা জানা যায়

এদিন দুপুর ১টায় করোনাভাইরাসে বিশ্বের বিভিন্ন দেশে মোট মৃতের সংখ্যা ছিল ৩০ হাজার ৮৯০ জন। আর রাত ১০টায় সর্বশেষ তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫৫০ জনে।

গত ৯ ঘণ্টায় এ রোগে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ১৪৪ জনের। অর্থাৎ প্রতি মিনিটে মৃত্যুর সংখ্যা প্রায় ৪ জন।

এছাড়া দুপুর ১টায় করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল ৬ লাখ ৬৪ হাজার ৫৯০ জন। ৯ ঘণ্টার ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৯১ হাজার ৪৯৪ জন। সে হিসেবে প্রতি মিনিটে করোনাভাইরাসে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা প্রায় ৫০ জন।

প্রসঙ্গত চীনের উহান প্রদেশ থেকে গত বছরের শেষের দিকে করোনাভাইরাসের উৎপত্তি। এরপর এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৯৯টি দেশে। প্রাণঘাতি এ রোগ থেকে নিস্তার পেতে বিশ্বের বিভিন্ন দেশ ও এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।

এ মাসের প্রথম দিকে বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত বাংলাদেশে ৫ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ জন। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

এইচএস





LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close