ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কবরস্থানই আমাদের সবার শেষ ঠিকানা: কেসিসি প্রশাসক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:১০ পিএম
X

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, কবরস্থানই আমাদের সবার শেষ ঠিকানা। সে কারণে খুলনা সিটি করপোরেশনের বিদ্যমান কবরস্থানগুলোতে সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে করপোরেশন।

আজ সোমবার সকালে নগরীর দৌলতপুরের দেয়ানা মোড়লপাড়া কবরস্থানে নবনির্মিত অফিস ভবনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। ১৩ লাখ ১৬ হাজার টাকা ব্যয়ে খুলনা সিটি করপোরেশন ভবনটি নির্মাণ করেছে। প্রশাসক ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন।

উন্নয়ন কার্যক্রমকে চলমান প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে প্রশাসক বলেন, আমাদের লক্ষ্য কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং নগরবাসীর দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নত ও সহজ করা। এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, যথাযথ ব্যবস্থাপনার অভাবে প্রিয়জনের দাফন সম্পন্ন করতে তাঁদের ভোগান্তি পোহাতে হচ্ছিল। এ কারণে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে কবরস্থানটির আধুনিকায়নের কাজ সম্পন্ন করা হয়েছে। এটি আপনাদেরই সম্পদ। এর রক্ষণাবেক্ষণের দায়িত্বও আপনাদের।

উদ্বোধন শেষে প্রশাসক কবরস্থানটির সার্বিক পরিবেশ পরিদর্শন করেন। পরে তিনি মোড়লপাড়ার বিভিন্ন সড়ক, দেয়ানা উম্মে হাবিবা (রা.) মহিলা মাদরাসা, ১০ নম্বর ওয়ার্ডের নয়াবাটী ঈদগাহ ও ঈদগাহ জামে মসজিদ, জামিয়া ইসলামিয়া আসমা জাকিয়া মহিলা কওমি মাদরাসা ও এতিমখানা সরেজমিনে পরিদর্শন করেন। এর আগে তিনি ১৪ নম্বর ওয়ার্ডের রায়েরমহল ক্ষুদে খালসংলগ্ন ড্রেন এবং বয়রা জংশন রোডসংলগ্ন ড্রেনের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন।

এ সময় কেসিসির সহকারী প্রকৌশলী ওবায়দুল্লাহ খান, উপসহকারী প্রকৌশলী আবু সালেহ পাটোয়ারী, এফ এফ ফয়সার ও মো. জাহিদ হোসেন, সাবেক কাউন্সিলর মো. কবির হোসেন কবু মোল্যা, সমাজসেবক লিয়াকত হোসেন লাভলু, শেখ আরমান হোসেন, মোল্লা মুজিবুর রহমান, মো. শহিদ মোড়ল, আব্দুল গণি মোড়লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝