ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সোনারগাঁওয়ে মহাসড়কে গাছবোঝাই ট্রাক উল্টে ৮ কিলোমিটার যানজট
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:০৫ এএম আপডেট: ১৮.১১.২০২৬ ১১:১৯ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছবোঝাই একটি ট্রাক উল্টে যাওয়ায় প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কের এক লেনে যান চলাচল ব্যাহত হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাছবোঝাই ট্রাকটি উল্টে মহাসড়কের ওপর পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা গাছগুলো সড়কের ওপর ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। এতে ওই লেনে যানবাহন চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে ধীরে ধীরে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

যানজটে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। অনেক যানবাহন দীর্ঘ সময় ধরে একই স্থানে আটকে থাকে।

আশরাফুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমি মেঘনাঘাট যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে প্রায় দেড় ঘণ্টা যানজটে আটকে ছিলাম। একপর্যায়ে গাড়ি থেকে নেমে পুনরায় ফিরে এসেছি।”

এদিকে এ বিষয়ে জানতে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঘটনাস্থলে থাকা কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, ভোরে ট্রাকটি উল্টে যাওয়ায় গাছগুলো মহাসড়কে ছড়িয়ে পড়ে। গাছগুলো সরানোর জন্য সকালে শ্রমিক পাওয়া না যাওয়ায় কিছুটা বিলম্ব হয়েছে। শ্রমিকদের সহায়তায় রেকারের মাধ্যমে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরানোর চেষ্টা চলছে।

হাসান মাহমুদ রিপন/ এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝