রাজধানীর পল্লবীতে ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে সাগুফতা ফুড কার্ডের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসিবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ট্রাস্ট পরিবহনের ঢাকা মেট্রো-ব-১১-৭৭৯৪ নম্বরের বাসটি সাগুফতা ফুড কার্ডের সামনে সড়কের পাশে দাঁড় করিয়ে চালক মো. সাদ্দাম কাজ করছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাসটির পেছনের একটি আসনে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে বাসের কর্মচারী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
এসএস