ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:১৭ পিএম
X

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার ইমামবাড়ি শাখায় এ ঘটনা ঘটে। এতে ব্যাংকের সামনের ডিজিটাল সাইনবোর্ড পুড়ে গেলেও ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া ২টার দিকে এক ব্যক্তি ব্যাংকের সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। পরে পেট্রোল ঢেলে ব্যাংকের সামনের ডিজিটাল সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেন। তবে মাত্র দেড় মিনিটের মধ্যেই আগুন নিভে যায়। এরপর ওই ব্যক্তি দ্রুত সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যান।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে ঘটনার সময় ওই ব্যক্তির সঙ্গে বাইরে অন্য কেউ ছিলেন কি না, তা স্পষ্টভাবে বোঝা যায়নি।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, দুর্বৃত্তের দেওয়া আগুনে ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুধু সামনের ডিজিটাল সাইনবোর্ডটি পুড়ে গেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝