ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
স্কুলের পরিত্যক্ত ভবন থেকে গানপাউডার ও ৭৭টি ককটেল উদ্ধার
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:১২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পাবনার সাঁথিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে ৭৭টি ককটেল, গানপাউডার ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে এসআরবি-১২। মঙ্গলবার (নভেম্বর ১৭) রাতে রাউতি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

বুধবার (নভেম্বর ১৮) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সাঁথিয়া থানার আওতাধীন রাউতি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত একতলা ভবনে অভিযান চালায় এসআরবি-১২-এর একটি দল। এ সময় ভবনটিতে পরিত্যক্ত অবস্থায় ৭৭টি ককটেল উদ্ধার করা হয়।

উদ্ধার করা অন্যান্য সরঞ্জামের মধ্যে রয়েছে পাঁচটি ছোট ও দুটি বড় জর্দার কৌটা, ৬০ গ্রাম সাদা রঙের গানপাউডার এবং ৪০ গ্রাম লালচে রঙের গানপাউডার। এ ছাড়া ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামও পাওয়া গেছে।

এসব আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ইন্তেখাব চৌধুরী। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝