ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিরলে ভবনের ছাদ থেকে পড়ে সাত বছরের শিশুর মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ এএম আপডেট: ১৮.১১.২০২৬ ১১:২৩ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দিনাজপুরের বিরলে দ্বিতল ভবনের ছাদ থেকে পড়ে মোঃ রায়হান (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বর্তমানে শিশুটির মরদেহ বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বিরল পৌরশহরের হুসনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান মোয়াজ্জেম হোসেন মঙ্গলুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে অসাবধানতাবশত বাড়ির দ্বিতল ভবনের ছাদ থেকে নিচে পড়ে যায় শিশু রায়হান। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে দ্রুত বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল এমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

  আতিউর রহমান/এফএস 

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝