ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
থাইল্যান্ডে বহুতল ভবনে আগুন, নিহত ১১
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১:৩৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

থাইল্যান্ডের একটি বহুতল বাণিজ্যিক ও আবাসিক ভবনে আগুন লেগে ১১ জন প্রাণ হারিয়েছেন। রোববার (১৫ নভেম্বর) দিবাগত মধ্যরাতে ফুকেটে এ ঘটনা ঘটে। 

এতে আরও ৩০ জন অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আগুনের সূত্রপাত হয় একটি রেন্ট-এ কারে। যা পরে পাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।

রোববার দিবাগত রাত ৩টা ১৭ মিনিটে আগুন লাগার পর প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন।

যারা আহত হয়েছেন তাদের মধ্যে ১৫ জন থাই নাগরিক। একজন মিয়ানমারের। পুলিশ বলেছে, আহত বা নিহতদের মধ্যে কোনো বিদেশি পর্যটক নেই।

বৈদ্যুতিক গোলযোগ না অন্য কোনোভাবে সেই রেন্ট-এ কারে আগুন লাগে তা এখনো জানা যায়নি।

ফুকেটের পশ্চিম উপকূলের কাছে শহর এলাকায় অবস্থিত চারতলা ওই ভবনটিতে আগুন লাগে। এটি পর্যটক ও স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয় একটি সমুদ্র সৈকত।

প্রায় চার মাস আগে ব্যাংককে একটি ভবনে আগুন লেগে ২৭ জনের মৃত্যু হয়। সোমবার প্রাণ গেলো আরও ১১ জনের।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝