ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মধ্যপ্রাচ্যে পৌঁছাল যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:৫২ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মার্কিন নৌবাহিনীর তৃতীয় বিমানবাহী রণতরি (এয়ারক্রাফট ক্যারিয়ার) ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।

রোববার (১৫ নভেম্বর) রণতরিটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় প্রবেশ করে। এর আগে থেকেই ওই অঞ্চলে অবস্থান করছিল মার্কিন নৌবাহিনীর দুটি বিমানবাহী রণতরি-ইউএসএস জর্জ ওয়াশিংটন ও ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ।

ফলে বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি অবস্থান করছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই সামরিক উপস্থিতি বাড়ানো হলো। বিমানবাহী রণতরি থেকে যুদ্ধবিমান পরিচালনা, আকাশপথে নজরদারি এবং সামরিক অভিযান চালানো সম্ভব।

এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্রের হামলার জন্য ইরান অপেক্ষা করবে না। প্রয়োজনে ওয়াশিংটনের আগেই সামরিক পদক্ষেপ নিতে পারে তেহরান।

অন্যদিকে বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলার ঘটনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এই সামরিক শক্তি বৃদ্ধি নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে। তবে তিনটি বিমানবাহী রণতরির উপস্থিতি সত্ত্বেও যুক্তরাষ্ট্র নতুন করে বড় ধরনের হামলা চালানোর ঘোষণা দেয়নি।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝