ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মিনাবে ১৬৮ শিশু হত্যায় জড়িত মার্কিন সেনাদের ছবি প্রকাশ করে ইরানের ঘোষণা ‘তোদের খুঁজে বের করবই’
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৩:৩৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেওয়ার অভিযোগে মার্কিন নৌবাহিনীর দুই কর্মকর্তার ছবি করে ‘আমরা তোদের খুঁজে বের করবই’ বলে ঘোষণা দিয়েছে ইরান।  এমন হুঁশিয়ারি দিয়ে অভিযুক্ত দুই কর্মকর্তার নাম ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাস।

ফক্স নিউজের বরাত দিয়ে দ্য ট্রিবিউন সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মিনাব শহরের ওই বিদ্যালয়ে মার্কিন বাহিনীর টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হয় বলে জানিয়েছে ইরান।

ইরানি দূতাবাস যাদের চিহ্নিত করেছে, তারা হলেন মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস স্প্রুয়েন্সের কমান্ডিং অফিসার কমান্ডার লি আর. টেট এবং জাহাজটির নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জেফরি ই. ইয়র্ক।

গত শনিবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ওই দুই কর্মকর্তার ছবি প্রকাশ করে দূতাবাস। সেখানে লেখা হয়, ‘আমরা তোদের খুঁজে বের করবই।’

এর আগেও গত ২৮ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই দুই কর্মকর্তাকে মিনাবের বিদ্যালয়ে হামলার জন্য দায়ী করেছিল ইরান। দেশটির দাবি, তারাই ওই বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিয়েছিলেন। ওই হামলায় ১৬৮ শিশু নিহত হয়েছিল বলে দাবি তেহরানের।

আগের বিবৃতিতে দূতাবাস লিখেছিল, ‘এই দুই অপরাধীকে মনে রাখুন।’ পাশাপাশি প্রশ্ন তুলেছিল, ‘তাদের নিজেদের কি কোনো সন্তান নেই?’

ইউএসএস স্প্রুয়েন্স ৩৫৭ দিনের দীর্ঘ মোতায়েন শেষে শুক্রবার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে ফিরে আসে। এই সময়ে যুদ্ধজাহাজটি ইরানি বাহিনীর বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্কিন নৌবাহিনীর দুই কর্মকর্তাকে এভাবে প্রকাশ্যে চিহ্নিত করে হুমকি দেওয়ার ঘটনায় তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ইরানি দূতাবাসের এই হুমকি এমন এক সময়ে এল, যখন এর আগের দিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সতর্ক করেছিলেন। কোনো জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাকে হত্যার চেষ্টা করা হলে ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

গত ১২ নভেম্বর রেডিও উপস্থাপক হিউ হিউইটের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইরান যদি কোনো জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাকে হত্যায় সফল হয়, তাহলে যুক্তরাষ্ট্র কী ধরনের প্রতিক্রিয়া দেখাবে।

জবাবে ট্রাম্প বলেন, ‘তাহলে তাদের অস্তিত্ব আর বেশিদিন থাকবে না।’

এদিকে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা প্রাণনাশের হুমকির মুখে ওয়াশিংটন এলাকার নিজের বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট।

শুক্রবার সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট জানান, যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের পরামর্শেই তিনি বাসস্থান পরিবর্তন করেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘উপসাগরীয় অঞ্চলে মোতায়েন সাহসী সামরিক সদস্য এবং প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিনিয়ত প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন। তাদের তুলনায় আমি কেন ভয় পাব?’

 সূত্র: এনডিটিভি
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝