ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রোটিয়াদের মাটিতে নতুন ইতিহাস, যে রেকর্ডে বাংলাদেশই ‘প্রথম’
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৪:৪৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে ৪০০ রান করার কীর্তি গড়েছে বাংলাদেশ। তাতে গড়েছে নতুন এক ইতিহাস। উপমহাদেশের প্রথম দল হিসেবে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম ইনিংসে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করেছে টাইগাররা।

শুধু উপমহাদেশের দল হিসেবেই নয়, ১৭ বছরেরও বেশি সময় পর দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো সফরকারী দল সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ বা তার বেশি রান করার কীর্তি দেখালো। সর্বশেষ ২০০৮-০৯ মৌসুমে জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে ৪৬৬ রান করেছিল অস্ট্রেলিয়া।

এর আগে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের প্রথম ইনিংসে কোনো উপমহাদেশীয় দলের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৩৯৬ রান। ২০২০-২১ মৌসুমে সেঞ্চুরিয়নে এই রান করেছিল শ্রীলঙ্কা। এবার সেই রেকর্ড ছাড়িয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ।

এখানে আরও একটি বিষয়ও উল্লেখযোগ্য। জোহানেসবার্গের  ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করে হারেনি কোনো দল। ৭ বার ড্র হয়েছে ম্যাচ, প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করে জয় এসেছে ১২ বার।

টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝