ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৫২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। 

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শ্রম ভবনে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়। শিগগিরই সভার নতুন তারিখ ঘোষণা করা হবে।

জানা গেছে, মজুরি বোর্ডের স্থায়ী সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর অনুপস্থিতিতে সভা করতে চায়নি বোর্ড। আজকের সভায় মালিকপক্ষের প্রতিনিধিদের নতুন বেতন কাঠামোর প্রস্তাব উপস্থাপনের কথা ছিল।

এর আগে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন চলে আসছিল। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে শ্রম মন্ত্রণালয়।

গত সোমবার অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা পোশাকশ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেন। অন্যদিকে, শিল্পের সক্ষমতা ও বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রস্তাব তৈরির কথা জানিয়েছিলেন মালিকপক্ষের উদ্যোক্তারা।

সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছিল। নতুন মজুরি কার্যকর হয় ওই বছরের ডিসেম্বর থেকে। তখন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে নিম্নতম মজুরি নির্ধারণ করা হয় ১২ হাজার ৫০০ টাকা, যা আগের তুলনায় ৫৬ শতাংশ বেশি।

সে হিসাবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ চলতি নভেম্বর মাসে শেষ হচ্ছে। নতুন মজুরি নির্ধারণে পরবর্তী বোর্ড সভার দিকে তাকিয়ে রয়েছেন পোশাকশ্রমিক ও সংশ্লিষ্টরা।


   এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝