মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের গৃহিণী মোছা. লিপিয়ারা। উপহারের তালিকায় রয়েছে ফ্রিজ, এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস স্টোভ, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, গিজারসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য।
দেশজুড়ে চলমান মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’-এর আওতায় ফ্রিজ কিনে ডিজিটাল নিবন্ধন করার পর এ উপহার পান লিপিয়ারা। একসঙ্গে এতগুলো পণ্য পেয়ে আনন্দিত তিনি ও তাঁর পরিবারের সদস্যরা। এ ঘটনায় স্থানীয় এলাকাতেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
রোববার (১৫ নভেম্বর) মেহেরপুরের বামন্দী বাজারে মার্সেলের পরিবেশক প্রতিষ্ঠান ‘তাজ ইলেকট্রনিক্স’-এর আয়োজনে এক অনুষ্ঠানে লিপিয়ারার হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় মডেল ও চলচ্চিত্র অভিনেতা ইরফান সাজ্জাদ এবং অভিনেত্রী প্রার্থণা ফারদিন দীঘি।
এ সময় তাজ ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী জিয়াদুল ইসলাম লিজন, মার্সেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মার্সেল সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর থেকে দেশজুড়ে শুরু হয়েছে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’। এ ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ, টেলিভিশন, এসি কিংবা সিলিং ফ্যান কিনে ডিজিটাল নিবন্ধন করলে ক্রেতারা ঘরভর্তি উপহার জেতার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার পাওয়ার সুবিধা।
আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন।
-টিএস