ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
উল্লাপাড়ায় বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২:৫৫ পিএম
X
Advertisement

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়িতে ডেকে নিয়ে আকরাম নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মারুফ তালুকদার নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মারুফ তালুকদারকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্টা কোনাগাতী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

গ্রেপ্তার মারুফ তালুকদার উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের খোশালপুর, গয়হাট্টা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম নুর মোহাম্মদ তালুকদার।

স্থানীয় সূত্রে জানা যায়, আকরামকে বাড়িতে ডেকে নেওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে বাড়ির আঙিনায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় হত্যাকাণ্ডে অভিযুক্ত মারুফ তালুকদারকে গ্রেপ্তার করা হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

টিএস/আল-আমিন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement