কিশোরগঞ্জের হোসেনপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে মঞ্জুরীকৃত অনুদান বিতরণ করা হয়েছে।
আজ হোসেনপুর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-হোসেনপুর ১ আসনের সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রেকসোনা খাতুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার শহীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টরা।
অনুদান বিতরণ কার্যক্রমের মাধ্যমে নির্যাতনের শিকার ও অসচ্ছল নারী-শিশুদের কল্যাণে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
এসএ