ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নিখোঁজের পাঁচ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১২:৩৩ পিএম
ফাইল ছবি
X
Advertisement

ফাইল ছবি

চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর চান মিয়া ওরফে চান্দ আলী (৫৫) নামে এক ভ্যানচালকের মাথাবিহীন গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শাহাপুর পুলিশ ক্যাম্পের অদূরে কোটচাঁদপুর সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত চান মিয়া জীবননগর উপজেলার হাসাদহ বালিগর্ত পাড়ার বাসিন্দা। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাঁর ব্যবহৃত ভ্যানটিরও কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

সোমবার সকালে সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তাঁর পরিচয় শনাক্ত করে।

পুলিশের ধারণা, চান মিয়াকে হত্যার পর তাঁর ভ্যানটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে ভ্যানটির সন্ধান এখনো পাওয়া যায়নি।

পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  এফএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement