ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে নকল টাকা ও তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ২:১০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগরে নকল টাকা ছাপানোর সময় ২ লাখ টাকাসহ মো. শ্রাবন হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় নকল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার জব্দ করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ অভিযান চালানো হয়।

সোমবার দুপুরে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে একটি দল মান্দ্রা এলাকায় মজিবুর রহমানের পশ্চিম দোয়ারি একতলা ভবনের একটি কক্ষে অভিযান চালায়। এ সময় নকল টাকা ছাপানোর অবস্থায় মজিবুর রহমানের ছেলে শ্রাবন হোসেনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে ২০০ টাকার নোটের আদলে তৈরি মোট ২ লাখ টাকার জাল নোট, একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, শ্রাবন আগে থেকেই জাল টাকা তৈরি করে ঢাকায় সরবরাহ করতেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

   
   
মোজাম্মেল হোসেন সজল / এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement