ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আড়াইহাজারে ৩৮টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১২:৩৭ এএম আপডেট: ১৯.১০.২০২৬ ১২:৪১ এএম
X
Advertisement

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ৩৮টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। এ সময় তিনি পূজামণ্ডপগুলোতে উপস্থিত ভক্ত, পূজা উদ্‌যাপন কমিটির সদস্য ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে নজরুল ইসলাম আজাদ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার।’ তাঁর নির্দেশনায় দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা যখন ক্ষমতায় ছিলাম না, তখনও আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনের পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”

রাতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্য পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

-টিএস/সুমন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement