ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় যৌথ অভিযানে ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১০:১১ পিএম
X
Advertisement

খুলনার হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট বাসস্ট্যান্ড এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৬ কেজি ৫৯৭ গ্রাম অবৈধ মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে এসআরবি-৬ ও বিজিবি-২১-এর যৌথ আভিযানিক দল।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অনুপ্রাণিত হয়ে এসআরবি ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এসআরবি-৬ স্পেশাল কোম্পানি ও বিজিবি-২১ ব্যাটালিয়নের সমন্বয়ে গঠিত যৌথ দল খুলনার হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট বাসস্ট্যান্ড এলাকায় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি বাসে তল্লাশি চালায়।

এ সময় বাসটিতে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আইস হরিণটানা থানায় সাধারণ ডায়েরিমূলে হস্তান্তর করা হবে।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement