ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সৌদি আরবের তিন স্থান থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশনা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৯:২৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পাল্টাপাল্টি হামলার হুমকিতে দুই দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশ থেকে বেসামরিক মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের রাজধানী সানার একটি তেল স্থাপনা খালি করার নির্দেশ দিয়েছে। অন্যদিকে, সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশ থেকেও মানুষকে সরে যেতে বলেছে হুতিরা। তিন স্থান খালি করার হুমকির মধ্যে রয়েছে দাম্মামে সৌদি আরামকোর সদর দপ্তর, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও সৌদি আরামকোর তেল শোধনাগার রিয়াদ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) গালফ নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সানার ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির সাবাহা কেন্দ্রীয় জ্বালানি স্থাপনা থেকে বেসামরিক মানুষকে সরে যাওয়ার সতর্কতা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি জানান, সেখানে বিশেষ অভিযান চালানোর আগে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে চলে যেতে সতর্ক করা হবে।

জবাবে হুতিদের সামরিক মুখপাত্রের পক্ষ থেকে আরামকোর আশপাশে থাকা কর্মী ও বেসামরিক মানুষকে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। হুতিরা সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি দিয়েছে।

এদিকে, সৌদি জোট জানিয়েছে, রিয়াদের উত্তরে তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এসব ড্রোনের সঙ্গে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে জোট।

সাম্প্রতিক দিনগুলোতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন বলে গালফ নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিরাপত্তাঝুঁকির কারণে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম বন্ধ রাখার সময় আগামী ১৭ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন বিমান সংস্থা তাদের ফ্লাইট বাতিল করছে।

সৌদি আরব হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। অন্যদিকে, হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রেখেছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টাপাল্টি হুমকিতে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement