ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আজ কলকাতায় মমতাপন্থীদের বিক্ষোভ, নিশানায় কেন্দ্র ও নির্বাচন কমিশন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৯:৩৩ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ভারতের কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কলকাতায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়পন্থি অংশ। 

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টায় রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত এ মিছিল হওয়ার কথা রয়েছে। এর আগে সোমবার নয়াদিল্লিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

তবে কলকাতার এই কর্মসূচিতে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। পাশাপাশি মিছিলের জন্য পুলিশের অনুমতি পাওয়া গেছে কি না, সে বিষয়েও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

দলীয় সূত্রে জানা গেছে, ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে এ মিছিলের আয়োজন করা হয়েছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, তিনিও কর্মসূচিতে অংশ নেবেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ব্যস্ত থাকায় তিনি মিছিলে যোগ দিতে পারবেন কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

মিছিলের অনুমতির বিষয়ে কুণাল ঘোষ বলেন, পুলিশের অনুমতি পাওয়া গেছে কি না, তা তাঁর জানা নেই। তবে পুলিশ অনুমতি দেবে না বলেই তিনি মনে করছেন।

এদিকে, তৃণমূলের কর্মসূচি নিয়ে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর মন্তব্যে রাজাবাজার ও পার্ক সার্কাস এলাকার জনবিন্যাসের প্রসঙ্গ উঠে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বিরোধীদের বিরুদ্ধে ‘দিমাগি নকশাল’ ও দেশবিরোধী শক্তির সঙ্গে যোগসাজশের অভিযোগ তুলেছেন তিনি। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে দুর্বল করার উদ্দেশ্যে এসব তৎপরতা চালানো হচ্ছে বলেও দাবি করেন শুভেন্দু।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে চলমান বিরোধের পেছনে ‘ডিপ স্টেট’-এর ষড়যন্ত্র রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়পন্থি অংশের অভিযোগ, কেন্দ্রীয় সরকার গণতান্ত্রিক অধিকার খর্ব করার চেষ্টা করছে। দলটির এই অংশ প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে। তাঁকে ‘ভোট চোর’ আখ্যা দিয়ে নির্বাচন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছে তারা।

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশি হেফাজতে নেওয়ার প্রতিবাদ এবং তরুণ বিরোধী নেতাদের ওপর কথিত দমন-পীড়নের অভিযোগও এই বিক্ষোভের অন্যতম কারণ বলে জানিয়েছে দলটি।

মিছিলকে কেন্দ্র করে সোমবার থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছেন দলীয় নেতাকর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ও দলের ছাত্র, যুব, শ্রমিক ও নারী সংগঠনের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement