ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৩৫ বছরের পর আর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১১:০২ পিএম
X
Advertisement

আইনজীবী হওয়ার ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণের উদ্যোগ নিচ্ছে সরকার। ৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিস ও ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) ইন্টার্নশিপ প্রোগ্রামের কনভোকেশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আগামী দিনে লিগ্যাল প্রফেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এ চ্যালেঞ্জ মোকাবিলায় আইনজীবীদের নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সমাজে আইনজীবী পেশাকে এমন উচ্চতায় নিয়ে যেতে হবে, যাতে মানুষ একজন আইনজীবীর কাছে গেলে একজন জ্ঞানী মানুষের সান্নিধ্যে যাওয়ার অনুভূতি পায়। শুধু আইন জানলেই চলবে না; আইনজীবীদের অর্থনীতি, রসায়ন, নৃবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কেও জ্ঞান অর্জন করতে হবে।

আইনমন্ত্রী আরও বলেন, দেশকে এগিয়ে নিতে শুধু শিক্ষা ও জ্ঞানে সমৃদ্ধ হলেই হবে না, নীতি ও নৈতিকতার প্রতিও গুরুত্ব দিতে হবে। একজন আইনজীবী ভালো জ্ঞানসম্পন্ন হলেও অর্থের প্রতি অতিরিক্ত লোভ থাকলে এবং মক্কেলের কাছ থেকে কীভাবে বেশি অর্থ আদায় করা যায়, সেই চিন্তা করলে তাকে প্রকৃত অর্থে ভালো আইনজীবী বলা যায় না।

তিনি এ ধরনের অর্থকেন্দ্রিক প্রবণতা বন্ধের ওপর গুরুত্বারোপ করেন।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement