ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ করল তালেবান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৮:৫০ পিএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি


আফগানিস্তানের বিভিন্ন স্থানে এফএম রেডিও কেন্দ্র থেকে বিবিসির সম্প্রচার বন্ধ করে দিয়েছে তালেবান সরকার।

তালেবান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, বিবিসির ‘বারবার নিয়ম লঙ্ঘনের’ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কী ধরনের নিয়ম লঙ্ঘন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

২০২২ সালে যুক্তরাষ্ট্রের দুটি সংবাদমাধ্যমকে আফগানিস্তানে কার্যক্রম পরিচালনা করতে নিষেধ করার পর থেকে বিবিসিই দেশটিতে সম্প্রচার চালিয়ে যাওয়া একমাত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এক বিবৃতিতে বিবিসি বলেছে, আফগানিস্তানের লাখো মানুষ নির্ভরযোগ্য সংবাদ ও তথ্যের জন্য বিবিসির ওপর নির্ভর করেন। পরিস্থিতি সমাধানে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।

বিবিসি আরও জানিয়েছে, এফএম সম্প্রচার বন্ধ হলেও তারা পশতু, দারি ও ইংরেজি ভাষায় নিরপেক্ষ ও স্বাধীন সংবাদ পরিবেশন অব্যাহত রেখেছে। শর্টওয়েভ ও মিডিয়ামওয়েভ রেডিও, অনলাইন এবং স্যাটেলাইটের মাধ্যমে এসব অনুষ্ঠান প্রচার করা হচ্ছে।

এসএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement