সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশের সময় ও তারিখ অনুযায়ী আগামী ১৭ অক্টোবর পর্যন্ত দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন সময়সূচি যথাসময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে, জরুরি প্রয়োজনে সৌদি আরব যাতায়াত এবং বাংলাদেশে ফেরার জন্য যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের সুযোগ নিতে পারবেন। এ ক্ষেত্রে টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা অনুযায়ী ফ্লাইটের সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য জানাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
এসএস