ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বোনের মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৮ পিএম আপডেট: ১৩.১০.২০২৬ ১০:৫০ পিএম
X
Advertisement

ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো ওই গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে নাহিদা (৭) ও ফাতেমা (৩)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শাহাবুদ্দিন সম্প্রতি একটি নতুন টিনশেড ঘর নির্মাণ করেছেন। ওই ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য তার টানার কাজ চলছিল। এ সময় বিদ্যুতের তারের লিকেজ থেকে ঘরের স্টিলের দরজায় বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় ঘরের ভেতরে থাকা দুই শিশু দরজা খুলে বাইরে যাওয়ার চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement