ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১০:০৭ পিএম
X
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দিনদুপুরে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার শ্যামগ্রাম বাজারে কিস্তির টাকা সংগ্রহের সময় এ ঘটনা ঘটে।

আহত ব্যাংক কর্মকর্তার নাম মো. জসিম উদ্দিন। তিনি গ্রামীণ ব্যাংকের শ্যামগ্রাম শাখায় সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক হিসেবে কর্মরত। এ ঘটনায় সোহেল মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে আসামি করে রাতে নবীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়দের দাবি, সোহেল মিয়া এলাকায় চিহ্নিত মাদকাসক্ত হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে শ্যামগ্রাম বাজারের পশ্চিম পাশে জজ মিয়ার বাড়িতে কিস্তির টাকা সংগ্রহ করতে যান ব্যাংক কর্মকর্তা জসিম উদ্দিন। গ্রাহকদের কাছ থেকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা সংগ্রহ করে ব্যাংকে ফেরার পথে তাঁর ওপর হামলা চালানো হয়। এ সময় গ্রামের পশ্চিম পাড়ার আনোয়ার মিয়ার ছেলে সোহেল মিয়া ধারালো ছুরি দিয়ে জসিম উদ্দিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাঁকে রক্তাক্ত জখম করেন।

অভিযোগ রয়েছে, হামলার পর জসিম উদ্দিনের কাছে থাকা আদায় করা ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান সোহেল। পরে স্থানীয় লোকজন আহত ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

আহত ব্যাংক কর্মকর্তা জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, “ছিনতাইয়ের পর সোহেল আমাকে হুমকি দিয়ে গেছে। এ ঘটনায় মামলা করলে আমাকে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়েছে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

ঘটনার খবর পেয়ে গ্রামীণ ব্যাংকের কুমিল্লা জোনাল অফিসের প্রধান সানোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সানোয়ার হোসেন বলেন, “প্রকাশ্যে দিনদুপুরে একজন ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই করা হলো, অথচ ছিনতাইকারীর ভয়ে আশপাশের কেউ এগিয়ে এলেন না। এটি অত্যন্ত দুঃখজনক।”

গ্রামীণ ব্যাংকের শ্যামগ্রাম শাখার ব্যবস্থাপক রাকিবুল হাসান জানান, এ ঘটনায় আহত সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক জসিম উদ্দিন বাদী হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। সে এলাকার একজন উচ্ছৃঙ্খল ব্যক্তি ও চিহ্নিত মাদকাসক্ত হিসেবে পরিচিত। দ্রুতই তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”

এমএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement