ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে মা ইলিশ ও জাটকা শিকার, ৮ জেলের কারাদণ্ড
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
X
Advertisement

মুন্সীগঞ্জের শ্রীনগরে মা ইলিশ ও জাটকা শিকারের অপরাধে আট জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং পাঁচ কেজি মা ইলিশ ও জাটকা জব্দ করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার ভাগ্যকূল, বাঘড়া ও নূর বয়াতির চর এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় ভ্রাম্যমাণ আদালত তাঁদের এ দণ্ড দেন।

অভিযান সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ও জাটকা শিকারের অভিযোগে আট জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে তাঁদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় জব্দ করা অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়। উদ্ধার করা মাছ ভাগ্যকূল সরকারি শিশু পরিবারে বিতরণের জন্য হস্তান্তর করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাছিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা এবং কোস্ট গার্ড ও নৌ পুলিশের সদস্যরা।

ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করা এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ও জাটকা শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement