ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নৌপুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জালসহ আটক ৭
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১০:২২ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি



রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল ও ইলিশ মাছসহ সাতজনকে আটক করেছে দৌলতদিয়া নৌপুলিশ।

সোমবার (১২ অক্টোবর) সকালে এক প্রেসনোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা।

নৌপুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ২টা থেকে সকাল ৬টা পর্যন্ত দৌলতদিয়ার পদ্মা নদীর মজলিশপুর ও কলাবাগানসহ তিনটি পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাতজনকে আটক করার পাশাপাশি ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ফরিদপুর কোতোয়ালি থানার মো. রিপন খান (৩৫), ইকরাম মৃধা (২৪), শেখ আয়নাল (৫৭), মো. মিজান শেখ (২৭) ও সোবহান শেখ (৩০)। এ ছাড়া গোয়ালন্দ উপজেলার জয় সরকার (২১) ও আব্দুর রহিম শেখ (১৯) রয়েছেন।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, পদ্মা নদীতে অবৈধভাবে মা ইলিশ শিকার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, আটক সাতজনের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনে তিনটি নিয়মিত মামলা করা হবে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

  এসআই/ এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement