ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সোনাইমুড়িতে বাবা-ছেলেকে হত্যাচেষ্টা প্রধান আসামি মাঈন গ্রেপ্তার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

নোয়াখালীর সোনাইমুড়িতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি মাঈনকে গ্রেপ্তার করেছে র‍্যাব -১১, সিপিসি-৩।

গ্রেপ্তার মাঈন (২০) সোনাইমুড়ি উপজেলার ৬ নম্বর নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামের বেচা গাজী বাড়ির মান্নানের ছেলে।

র‍্যাব -১১-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ সেপ্টেম্বর দুপুরে নজরপুর এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে আবু বকর ও তাঁর ছেলে ইউসুফকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন মাঈন ও তাঁর সহযোগীরা। 

স্থানীয়রা গুরুতর আহত বাবা-ছেলেকে উদ্ধার করে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ইউসুফ (২৬) বাদী হয়ে ৬ সেপ্টেম্বর সোনাইমুড়ি থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

মামলার পর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‍্যাব-১১। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টা ১৫ মিনিটে বেগমগঞ্জ থানার মজুমদার হাট এলাকার উষা কনফেকশনারির সামনে অভিযান চালিয়ে মাঈনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার মাঈনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সোনাইমুড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব -১১, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুন্ডু বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‍্যাবের  অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

 এসএফ 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement