ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সহায়তার অপেক্ষায় থাকা পিকআপচালককে চাপা দিয়ে পালাল পরিবহন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৭ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কে পিকআপভ্যান বিকল হয়ে সহায়তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা এক চালককে অজ্ঞাত একটি পরিবহন চাপা দিয়ে পালিয়েছে। এতে মো. আফজাল হোসেন (২৭) নামে ওই পিকআপচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার গভীর রাতে খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফজাল হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার গুপ্তিপুর গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপালগঞ্জ থেকে পিকআপভ্যান নিয়ে সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিলেন আফজাল। কাকডাঙ্গা এলাকায় পৌঁছালে তাঁর পিকআপভ্যানে ত্রুটি দেখা দেয়। পরে তিনি মহাসড়কের পাশে গাড়িটি থামিয়ে অন্য যানবাহনের সহায়তার জন্য অপেক্ষা করছিলেন।

এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত পরিবহন তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন আফজাল। খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মো. ইফসুব শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দুর্ঘটনার জন্য দায়ী পরিবহনটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

  আবুল আহসান টিটু/এফএস  
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement