চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার কর্ণেলহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় কুলসুম আক্তার (৩৫) নামে এক পোশাককর্মীর মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাস ও চালক মো. আলীকে (৩৫) আটক করেছে পুলিশ।
নিহত কুলসুম আক্তার কাট্টলী ভ্যান গার্ড নামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, পোশাক কারখানা থেকে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় ৭ নম্বর রুটের একটি বাস কুলসুমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওসি বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এসএফ