ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩০ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারে একটি চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে বাজারের ওহিদুল ইসলামের চায়ের দোকানের সামনে এ বিস্ফোরণ ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে খামারপাড়া বাজারে স্বাভাবিকভাবে লোকজনের আনাগোনা ছিল। রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ ওহিদুল ইসলামের চায়ের দোকানের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের বিকট শব্দে বাজার ও আশপাশের এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এ সময় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে ছুটাছুটি শুরু হয়।

 খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে বিস্ফোরণে কোনো ব্যক্তি আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। কারা এবং কী উদ্দেশ্যে ওই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 মাগুরার শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া বলেন, “খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

মোঃ ইউনুছ আলী /এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement