ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টেকনাফের নাফ নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৩ পিএম
X
Advertisement

কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শাহপরীর দ্বীপ জেটি সংলগ্ন নাফ নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করার সময় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভী মাহমুদুল্লাহর ছেলে মোহাম্মদ নিশান (১২) এবং কেফায়েত উল্লাহর ছেলে মোহাম্মদ আরজিন (১৫)।

নিহত আরজিনের বাবা কেফায়েত উল্লাহ জানান, সকালে নাস্তা করে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় আরজিন। খেলা শেষে বন্ধুদের সঙ্গে নাফ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। তাঁর মা নাফ নদীতে না যাওয়ার জন্য নিষেধ করেছিলেন। কথা না মানায় এ দুর্ঘটনা ঘটে।

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, শাহপরীর দ্বীপ জেটি সংলগ্ন নাফ নদীতে গোসল করার সময় দুই শিশু পানিতে ডুবে যায়। তিন ঘণ্টা পর নাফ নদীর চর থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, দুই শিশুর নিখোঁজ ও মৃত্যুর বিষয়টি স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দুই শিশুকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে আরজিন ঘটনাস্থলেই মারা যায় এবং নিশানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত জাহান জানান, নাফ নদী থেকে উদ্ধার করা শিশু মো. নিশানকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। অতিরিক্ত পরিমাণ পানি পান করার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

টিএন/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement