ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দাগনভূঞায় সন্দেহজনক ঘোরাঘুরি, চারজনকে পুলিশে দিল স্থানীয়রা
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৮:৩৩ পিএম
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

ফেনীর দাগনভূঞায় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঘোরাঘুরির অভিযোগে চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। সোমবার (২ নভেম্বর) দুপুরে পৌরসভার বেতুয়া এলাকার চৌধুরী হাট সড়কে আহমাদিয়া হাফেজিয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার দুর্গাবতী গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে মোহাম্মদ গিয়াস উদ্দিন (৫৩), মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খালাপাড়া গ্রামের মন্টু সরকারের ছেলে গোপাল সরকার (৪৪), মাদারীপুর সদর উপজেলার মাউনসি গ্রামের নূর উদ্দিনের ছেলে মো. রেজাউল (৫২) এবং একই উপজেলার কুলিয়া পলো গ্রামের কালাই হাওলাদারের ছেলে মো. ইউসুফ হাওলাদার (৪১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ওই চারজনকে মাদরাসা ও আশপাশের বাসাবাড়ির সামনে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পরিচয় জানতে চান। এ সময় তাঁরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন বলে অভিযোগ রয়েছে। তবে পরিচয়পত্র দেখাতে না পারায় স্থানীয়রা তাঁদের আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের থানায় নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, চুরির উদ্দেশ্যে তাঁরা ওই এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তাঁদের কাছে তালা কাটার সেলাই রেঞ্জ, কাটিং প্লাসসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে বলেও দাবি করেন স্থানীয়রা।

এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম ঢাকা পোস্টকে বলেন, আটক ব্যক্তিরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের কেউ তাঁদের ডিবি পুলিশ, আবার কেউ ডাকাত বলে সন্দেহ করছেন। তবে এলাকায় ডাকাতির কোনো ঘটনা ঘটেনি।

ওসি আরও বলেন, তাঁরা কেন ওই এলাকায় এসেছিলেন কিংবা ডাকাতির কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের উদ্দেশ্যের প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসএস                                   





Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝