ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বৃহস্পতিবার বাগেরহাট-খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৭:৫২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাগেরহাট ও খুলনায় দিনব্যাপী সরকারি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিনি দুই জেলায় একাধিক উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নেবেন। 

সফরসূচি অনুযায়ী, মোংলা বন্দরের সুবিধা সম্প্রসারণ প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী তাঁর বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। সকাল ৯টা ১৫ মিনিটে সেখান থেকে হেলিকপ্টারে বাগেরহাটের মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা করবেন। সকাল ১০টায় বন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

মোংলা বন্দরে পৌঁছে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি শুভেচ্ছা বিনিময় করবেন। পরে সকাল সাড়ে ১০টায় মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক সুবিধা উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

বন্দর এলাকার কর্মসূচি শেষে সকাল ১১টা ১৫ মিনিটে সড়কপথে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৪৫ মিনিটে মাজার প্রাঙ্গণে পৌঁছে সেখানে জিয়ারত করবেন তিনি।

জিয়ারত শেষে দুপুর ১টা ১৫ মিনিটে সড়কপথে খুলনা শহরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। দুপুর ২টা ১৫ মিনিটে খুলনা সার্কিট হাউসে পৌঁছে সেখানে কিছু সময় অবস্থান করবেন।

পরে বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন তিনি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

দিনের কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৪টায় হেলিপ্যাডে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হয়ে বিকেল ৫টা ১৫ মিনিটে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে বাগেরহাট ও খুলনা জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।

এসএস                                   
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝