অ-২০ এশিয়া কাপে টানা দুই ম্যাচে জয়ের দেখা পেল নারী দল। প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে হারানোর পর এবার পাকিস্তানকে হারিয়েছে তারা।
রোববার চীনের মকিতে বাংলাদেশ নারী দল পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে। দুই কোয়ার্টারে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে ছিল। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশের আরও দুই গোলের বিপরীতে পাকিস্তান এক গোল পরিশোধ করে।
শেষ কোয়ার্টারে বাংলাদেশ আরেক গোল দিলে ৫-১ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ। বাংলাদেশের পক্ষে লনিমা নুপুর, নাদিরা ইমা, সাকিরা রিমন, কনা আক্তার ও রিয়া আক্তার একটি করে গোল করেন।
এফএস