ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শপথ নিলেন পিএসসির চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথ পাঠ করান।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, জনপ্রশাসন সচিব, পিএসসির সদস্য, আমন্ত্রিত অতিথি ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জনস্বার্থে তাকে এ পদে নিয়োগ দেন। সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তাঁর ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া। এর মধ্যে যেটি আগে ঘটে, ততদিন তিনি দায়িত্ব পালন করবেন।

ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়ার শিক্ষকতা জীবনের শুরু আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি)। ২০০২ সালের ১৪ জানুয়ারি সেখানে প্রভাষক হিসেবে যোগ দেন তিনি। ২০০৩ সালের ২৮ অক্টোবর পর্যন্ত তিনি সেখানে দায়িত্ব পালন করেন।

এরপর ২০০৩ সালের ২৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পর্যায়ক্রমে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ২৪ জানুয়ারি তিনি অধ্যাপক হন। 

বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।

শিক্ষকতার পাশাপাশি ২০০৯ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ৩১ আগস্ট পর্যন্ত লন্ডনে কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের আঞ্চলিক সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির বিভিন্ন দায়িত্বে ছিলেন তিনি।

নাজমুজ্জামান ভূঁইয়া ব্রিটিশ কমনওয়েলথ স্কলারশিপের আওতায় যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডানের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে আইন বিষয়ে পিএইচডি করেন। তিনি ২০১২ সালে পিএইচডি সম্পন্ন করেন।
আন্তর্জাতিক মানবিক আইন, আন্তর্জাতিক মানবাধিকার আইন, গণমাধ্যম আইন, দুর্যোগ আইন এবং এশিয়া ও আফ্রিকার আইনব্যবস্থা তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র। তিনি এশিয়ান সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল-এর নির্বাহী পরিষদের সদস্য এবং সংগঠনটির বাংলাদেশ চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর একাধিক বই ও গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

এর আগে পিএসসির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম। তিনি গত ১৮ আগস্ট পদত্যাগ করলে চেয়ারম্যানের পদটি শূন্য হয়। পরে ২ সেপ্টেম্বর নাজমুজ্জামান ভূঁইয়াকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার।

শপথ গ্রহণের মধ্য দিয়ে পিএসসির চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষা ও কমিশনের অন্যান্য সাংবিধানিক দায়িত্ব পালনে এখন তাঁর নেতৃত্বেই কার্যক্রম পরিচালিত হবে।

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement