১১ মে লেবাননের মাইফাদুন এলাকায় ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার কলারোয়ার শুভ কুমার দাসের (২৮) মরদেহ দেশে এসেছে। তিনি উপজেলার শ্রীপ্রতিপুর গ্রামের শুভরঞ্জন দাসের ছেলে।
নিহত হওয়ার তিন মাস ২৬ দিন পর রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শুভর মরদেহ বাড়িতে পৌঁছায়। মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা-মা ও স্বজনরা। ছোট একটি ভাড়া ঘরে বসবাস করা পরিবারটিতে নেমে এসেছে শোকের মাতম।
সংসারের অভাব ঘোচানোর আশায় বাবার দুই শতক জমি বিক্রি করে প্রায় আড়াই বছর আগে লেবাননে পাড়ি জমান শুভ। সেখানে একটি বাড়ি ও সংলগ্ন ফলের বাগান দেখাশোনার কাজ করতেন। নিজের উপার্জন থেকে নিয়মিত দেশে টাকা পাঠাতেন তিনি। তবে গত ১১ মে ড্রোন হামলায় প্রাণ হারান শুভ।
তার সৎকার কখন করা হবে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পরিবার।
এফএস