রংপুরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের আঞ্চলিক কেন্দ্র চালু হয়েছে। শনিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু কেন্দ্রটির উদ্বোধন করেন।
নতুন এই কেন্দ্র চালু হওয়ায় রংপুর ও আশপাশের এলাকার সরকারি চাকরিপ্রার্থীদের পরীক্ষা ও প্রশাসনিক সেবা গ্রহণ সহজ হবে। এতে ঢাকায় যাতায়াতের ভোগান্তিও কমবে।
উদ্বোধনী অনুষ্ঠানে পিএসসির সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ, সচিব ফজলুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এফএস