চট্টগ্রামের রাউজানে ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জলিল নগর এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম বিনাজুরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। স্থানীয়রা জানান, সড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী ইটবোঝাই একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
রাউজান থানার ওসি সাইফুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এফএস